আমিনুল হকের দাবি: ভিন্নমতের সংস্কৃতি প্রতিষ্ঠা এবং শান্তিপূর্ণ সমাজ গঠনের আহ্বান"
🖋️ প্রতিবেদক:
বিডিএস বুলবুল আহমেদ
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং ঢাকা-১৬ (রূপনগর-পল্লবী) আসনের ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন, “সমাজের মধ্যে ভিন্নমত থাকতেই পারে, বিরোধী মত থাকতেই পারে- এটাই গণতন্ত্রের সৌন্দর্য।” তিনি আরও বলেন, “আমরা চাই, এই ভিন্নমতের সংস্কৃতি বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক।”
আমিনুল হক মঙ্গলবার (২১ অক্টোবর) বিকালে রাজধানীর পল্লবীর আলুব্দী এলাকায় নিজ উদ্যোগে আয়োজিত বয়স্ক ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় তিনি বিরোধী মতের সমর্থকদের প্রতি আশ্বাস দিয়ে বলেন, "ভবিষ্যতে কারও ওপর কোনো প্রকার জুলুম, নির্যাতন বা নিপীড়ন করা হবে না। কারণ এই সমাজে প্রত্যেক নাগরিকের অধিকার আছে শান্তিপূর্ণভাবে বসবাস করার।"
আমিনুল হক অনুষ্ঠানে ঘোষণা দেন, “আজ থেকে আলুব্দীকে আর গ্রাম বলতে চাই না। আজ থেকে এটি ‘আলুব্দী আবাসিক এলাকা’। ভবিষ্যতে আল্লাহ আমাদের যদি জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ দেন, তাহলে একটি আধুনিক আবাসিক এলাকায় যেসব সুযোগ-সুবিধা থাকা দরকার, ইনশাআল্লাহ তা আলুব্দীতেও দেওয়া হবে।”
আমিনুল হক অনুষ্ঠানে এলাকার অসহায় ও প্রবীণ নাগরিকদের হাতে বয়স্ক ভাতা তুলে দেন এবং বলেন, "আজকে যে বয়স্ক ভাতা দিচ্ছি, এটি আমার ব্যক্তিগত উদ্যোগে দিচ্ছি, কারণ আমি আপনাদের সঙ্গে এই প্রতিশ্রুতি দিয়েছিলাম। ইনশাআল্লাহ ভবিষ্যতে সরকারিভাবে বয়স্ক ভাতা ও রেশন কার্ড প্রদান নিশ্চিত করা হবে।"
তিনি আরও বলেন, “আমরা এমন একটি সমাজ গঠন করতে চাই যেখানে প্রবীণরা সম্মানিত হবেন, যুবসমাজ গর্বিত হবে, আর সবাই মিলে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টুসহ স্থানীয় নেতা ও বিপুলসংখ্যক এলাকাবাসী।
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |